1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উৎপাদন এলাকা আত্রাইতেই সবজি ও আলুর দাম লাগামহীন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

উৎপাদন এলাকা আত্রাইতেই সবজি ও আলুর দাম লাগামহীন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উৎপাদন এলাকা নওগাঁর আত্রাই অঞ্চলে পাইকারি পযায়ে সব ধরনের সবজির দাম এখন চড়া। গত এক সপ্তাহে এখানকার মোকামে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। খুচরা পর্যায়েও অধিকাংশ সবজির কেজি এক শ টাকার আশপাশে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ আর আলুর দাম। বিক্রেতার বলছেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হওয়ায় পাইকারি মোকামে সবজির সরবরাহ কমেছে। এ ছাড়া শীত কালীন আগাম সবজিও সে ভাবে আসছে না। এসব কারণে সবজির দাম আগের তুলনায় বেড়েছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। সবজির দাম যেন লাগামহীন। সবজির মতো বিভিন্ন শাকের দামও বেড়েছে। গতকাল নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়িহাটের আড়তের ছবি নওগাঁ জেলার অন্যতম বড়পাইকারি মোকাম কাশিয়াবাড়িহাট। এখান থেকে রাজধানী ঢাকা,চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন শহর ও এলাকায় সবজি সরবরাহ করা হয়। গতকাল শনিবার এহাটে পাইকারিতে এককেজি করলা বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০টাকায়, যা একসপ্তাহ আগে ছিল ৫০ টাকা। এভাবে প্রতি কেজি বেগুন ও কাকরোঁলের দাম ৩০টাকা থেকে বেড়ে ৮০টাকায়, পটোল ২৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকায়,শসা ৩০-৪০টাকা থেকে৬০ টাকায় উঠেছে। ঢ্যাঁড়স, পেঁপে,মিষ্টিকুমড়া,কচুমূখি, মূলা সহ অন্যান্য সবজির দামও আগের তুলনায় কেজিতে ১০ থেকে ৩৫ টাকা বেড়েছে।

এই পাইকারি হাটে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম১০৫ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে। কাশিয়াবাড়ি হাটের পাইকারি সবজি ব্যবসায়ী নিয়ামত আলী বলেন,বৃষ্টিতে অনেক খেতের সবজি নষ্ট হয়েছে। একারণে হাটে সবজির সরবরাহ কম। অন্যান্য বছর এ সময় শীতকালীন আগাম সবজিতে হাট ভরে যেত। এবার মূলা ও লাউ ছাড়া শীতকালীন অন্যান্য সবজির তেমন সরবরাহ নেই। এসব কারণে সবজির দাম চড়া।

এদিকে কাশিয়াবাড়ি পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে উপজেলার খুচরা বাজারেও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। যেমন উপজেলার সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর মুক্তিযোদ্ধা বাজার, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান বাজার, জগদাশ বাজার, ব্রজপুর বাজার, মিজাপুর বাজার, সাহাগোলা স্টেশন বাজার শসা ৮০ টাকা থেকে ১২০ টাকা,কাঁকরোল ও করলা ১০০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে ৬০ টাকা,ঢ্যাঁড়স ৯০টাকা,পটোল ৪০টাকা কচুকুরি ৭০ টাকা পেঁপে ৪০ টাকা, পেঁয়াজ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহে এসব বাজারে সবজির দাম দ্বিগুন বা তার চেয়ে বেশি বেড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট