1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে ফোন ফ্যাক্সের দোকানে দুর্ধর্ষ চুরি, চোর সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দিল পুলিশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাণীশংকৈল সীমান্তে ১,১৫০ পিস ইয়াবাসহ ২ কারবারি পুলিশের খাঁচায় কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭ ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার

অভয়নগরে ফোন ফ্যাক্সের দোকানে দুর্ধর্ষ চুরি, চোর সন্দেহে আটক তিনজনকে ছেড়ে দিল পুলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে জুম্মার নামাজের সময় আলামিন টেলিকম নামের এক ফোন ফ্যাক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুরে জুম্মা নামাজের সময় উপজেলার রাজঘাট বাজারে এঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলামিন জুম্মার নামাজ পড়তে গেলে দোকানে ভুক্তভোগীর রেখে যাওয়া হাত ব্যাগে ১ লাখ ৪৫ হাজার টাকা দোকানের উপরের চালের টিন কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী পরে আছরের নামাজ শেষে দোকানে এসে টাকার ব্যাগ চুরিসহ টিনের চাল কাটা দেখে স্থানীয়দের সহযোগীতায় চোর সন্দেহে আসাদুল, রাজা, সিয়াম নামের তিনজনকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আটক তিনজনকে অভয়নগর থানা পুলিশ ছেড়ে দেয় বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

এবিষয়ে উপজেলার রাজঘাট এলাকার মোঃ আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে আলামিন টেলিকমের মালিক মোঃ আলামিন জানান, আমার দোকানে ব্যাগে নগদ রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা ও দোকানের মোবাইলের মিনিট কার্ডসহ প্রাই ২ লাখ টাকার মতো চুরি করে নিয়ে গেছে চোরেরা। তিনজনকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল কিন্তু তারা চুরির বিষয়ে কিছু স্বীকার না করায় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এবাদুল করিম বলেন, এ ঘটনায় দোকানের মালিক আলামিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে চোরদের শনাক্তের জন্য কাজ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট