1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জনগণের প্রত্যাশা পূরণে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে:ইসলামী আন্দেলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

জনগণের প্রত্যাশা পূরণে ইসলামকেই রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে:ইসলামী আন্দেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাম্মদ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করেছে দেশ। দেশর মানুষ যেন স্বাধীন ভাবে বসবাস করতে পারে।তিনি বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মানুষের অধিকার হরণ করেছে। এখন গণমানুষের প্রত্যাশা পুরনে ইসলামকেই ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনাকারীদের প্রতি জনগন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে   এখন ইসলামপন্থীদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই নেতৃত্ব গ্রহণ করতে হবে। সংগঠনের হাতকে আরো শক্তিশালী করার জন্য উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড   এবং পাড়ায় মহল্লায় শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে  তিনি আজ ২১ আগষ্ট বুধবার বিকাল ৪টায়  জেলা কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থান পরবর্তীকালে তৃণমূল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে এবং সেক্রেটারি  হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় প্রতিনিধি সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলার সহ সভাপতি মাওলানা  শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ মোঃ মুজিবুর রহমান মোঃ রেজাউল করিম  মাওলানা  আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম,  মুহিব্বুল্লাহ, মাওলানা মোঃ আসাদুল্লাহ হামিদী, মোঃ  জাহিদ হাসান,মোঃ হায়দার আলী, শেখ  ওলিয়ার রহমান, ক্বারী মোঃ  জামাল  হোসেন,  শেখ ইউসুফ আলী, শেখ  রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব  মাওঃ মাহবুবুল আলম, মাওঃ মোঃ  হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান সাঈদ , মাওলানা মোঃ  আবু সাঈদ,  আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান,,মোঃ আশরাফ আলী, হাফেজ কারিমুল  ইসলাম, মোঃ শামীম হোসেন, মুফতি ওমর ফারুক মোঃ ওলিয়ার রহমান , মুফতি ফয়জুল্লাহ মোঃ মামুন, মাওলানা খালিদ, মাওলানা মোহাঃ আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর সবুর, মাওলানা  জিয়াউল হক, মাওলানা মোহাঃ আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম,মামুন আর রশিদ, আবু ইউসুফ গাজী, মুফতি মানসুরুল হক,  শ্রমিকনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র নেতা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মাদ ফজলুল করিম, মোহাঃ  আরাফাত জামিল,মুরসালিন, ইবরাহিম খলিল  প্রমুখ।

সমাবেশে সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষ গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাবেশ  শেষ হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট