1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌর-উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল ফারুক কুইকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জানিবুল হক জোসি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কেতাব উদ্দিন, সদস্য সচিব আবদুর রহমান খোকা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসসহ অন্যরা।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট