1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছারাঙ্গা টিভির প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফয়সাল মাহমুদ, যমুনা টিভির প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

বক্তাগণ, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট