1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে নবাগত ইউএনও আরিফুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের মত বিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শাহমখদুম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত পবায় মিশ্র ফলবাগান ও বস্তায় আদা চাষ পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জ্বালানিমন্ত্রী জমির বিরোধে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল বিদেশ পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা: ভালো কোম্পানিতে চাকরির ১০০% নিশ্চয়তা, সৌদিতে গিয়ে বিপাকে প্রবাসীরা! সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস

নওগাঁর ধামইরহাটে নবাগত ইউএনও আরিফুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের মত বিনিময়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………..

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই দুপুর ১২ টায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও ধামইরহাট মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও উপদেষ্টা সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফসহ অন্যান্য সদস্যবৃন্দ নবাগত ইউএনও আরিফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ সময় ধামইরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা করেন বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হাসান, পাস্কায়েল হেমরম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী হাসান রাজু, সুফল চন্দ্র বর্মন, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক আনিছুর রহমান, মানবকন্ঠের সাংবাদিক কাউন্সিলর আমজাদ হোসেন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম ৩৩ বিসিএস এর সিনিয়র সহকারী সচিব থাকাবস্থায় রাজশাহী বিভাগের কমিশনারে কার্যালয় থেকে ধামইরহাটে ইউএনও হিসেবে পদায়ন হলে ২৫ জুলাই যোগদান করেন এবং বিদায়ী ইউএনও বর্তমান এডিসি গনপতি রায়ের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।

 

সদ্য যোগদানকৃত ইউএনও উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের নিকট ধামইরহাটের উন্নয়নে ও সরকারের ভিষন বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট