1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক………
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ৩টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতের নেতৃত্বে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান রাসিক মেয়র। এছাড়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের নবনির্বাচিত সহ-সভাপতি জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সামাউন ইসলাম, সেজানুর রহমান, কামরুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়  সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক  আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের ২১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট