1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণে ক্ষমা চাইলেন মৎস্য কর্মকর্তা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণে ক্ষমা চাইলেন মৎস্য কর্মকর্তা

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে গেলে উপজেলা প্রেসক্লাবের দু’জন সাংবাদিকদের সাথে পরিচয় না থাকায় ভুলবোঝাবুঝি হয়। এ সময় সাংবাদিকদ্বয় সম্মেলন বয়কট করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও হয়। নিজের ভুল বুঝতে পেরে ২৩ জুলাই বিকেল সাড়ে ৫ টায় ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ডেকে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। মানুষ ভুলের উর্ধে নয়, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে সকল সাংবাদিক মৎস্য বিভাগের নিউজ করার ঘোষণা প্রদান করেন।

 

এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, সাংবাদিক জাহিদ হাসান, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, সাইফুল ইসলাম, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান রাজু, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুপস্থিত অন্যান্য সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, আব্দুল কাদের প্রেসক্লাবের সিদ্ধান্তে একমত পোষণ করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট