1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা করে জেলা তথ্য অফিস। উপজেলা প্রশাসন এতে সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।
অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ের উপর আলোকপাত করেন বিশেষ অতিথি জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের উপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। এছাড়াও জনগনকে সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার তার উপর আলোচনা করেন অতিথিরা। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার প্রযুক্তির উপর নির্ভর করছেন এবং আগামী ২০৪১ সালের মধ্যে শতভাগ স্মার্ট ডিভাইস ব্যবহার, ২০৩১ সালের মধ্যে শতভাগ ক্যাশলেস লেনদেন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলেও জানানো হয়।
জেলা আঞ্চলিক অফিসের উপপ্রধান তথ্য অফিসার ও সভার আলোচক মো. তৌহিদুজ্জামান জানান, ২০৪১ সালের মধ্যে গড় মাথা পিছু আয় ১২৫০০ মার্কিন ডলারে উন্নিত করে ও ২০৪১ সালের মধ্যে দরিদ্রতার হার শুন্যে নিয়ে আসবে সরকার। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের সকল উদ্যোগের বিষয় বর্ননা করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নুরনাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: খন্দকার সাগর আহমেদসহ অন্যান্য দফতরের কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট