1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অংশীজনদের নিয়ে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস: পলক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে উদযাপিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস: পলক

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আইসিটি বিভাগের পাশাপাশি টেলিকম ও আইসিটি খাত সংশ্লিষ্ট সকল বেসরকারি অংশীজনদের সঙ্গে নিয়ে প্রতিবছরের মতো এ বছরও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।

আগামী ১৭ মে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি বিষয়ক সভায় সকল অংশীজনদের অংশ গ্রহণে দিবসটি বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের নির্দেশনা প্রদান করেন। প্রতিমন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় গত ১৫ বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কীভাবে ডিজিটাল উদ্ভাবনে সকলকে সংযুক্ত করতে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে টেকসই সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে তা অন্বেষণের একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে কাজে লাগাতে হবে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এআই, সাইবার নিরাপত্তা, রোবটিক্সসহ ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশকে তুলে ধরা সহ এবছরের জন্য আইটিইউ নির্ধারিত প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বাংলায় ‘ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন নির্ধারণ করেন এবং  দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালনে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. মহিউদ্দিন,  টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাহাব উদ্দিন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসন , টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্যান্য সংস্থা সমূহের কর্মকর্তা এবং এমটব ও আইএসপিএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট