1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁর আত্রাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই নওগাঁ ………………

“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই  প্রতিপাদ্যের আলোকে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২শ’ ২৯ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর আত্রাইয়ে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমিসহ ৩২ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রমুখ। এছাড়াও  উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট