1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহ-শেরপুর সড়কে দুর্ঘটনায় নিহত ৭ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ার মিরপুরে শ্যামলী পরিবহনের বাসচাপায় নারীসহ নিহত ২, আহত ১ আপগ্রেড: শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি উল্টে খাদে: বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভুটভুটি উল্টে বাবা-ছেলের মৃত্যু, আহত ৭ ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

ময়মনসিংহ-শেরপুর সড়কে দুর্ঘটনায় নিহত ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৬৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 ময়মনসিংহ সংবাদাতা…………………………………………..

ময়মনসিংহ-শেরপুর সড়কে যাত্রীবাহী একটি বাসও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যাক্তি অটোরিকশা চালক। নিহতরা হলেন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাষ্টারের বড় ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের শিশুপুত্র মো. সাদমান (৭) এবং তাদের আরো ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বাসস’কে জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বাসস জানায়, ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর জেলার ঝিনাইগাতি খোয়ারপাড়গামী আদিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট