1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁর পোরশায় জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবু রাইহান, পোরশা(নওগাঁ) প্রতিনিধি…………………………….

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জাকির হোসেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ উপজেলায় “ক” শ্রেণির পরিবারের সংখ্যা ১৬৯টি। এদের ১ম ও ২য় পর্যায়ে ১২৫ টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ২০টি ও ২য় পর্যায়ে ১৪টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ৩য় পর্যায়ের ৩য় ধাপে ৫০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। এতে উপজেলার ৫০জন জমি ও গৃহ পাবেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ করেন।

 

সংবাদ সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট