1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাট প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চারঘাট প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ………………………

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ জুলাই) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

 

মঙ্গলবার সকালে প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা যৌথ এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে রাজশাহী প্রেসক্লাব নেতারা বলেন, এস এম মোজাম্মেল হক বেশ সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতা ছাড়াও শিক্ষকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ভদ্র ও বিনয়ী এ সাংবাদিকের মৃত্যু তরুণ সাংবাদিকদের জন্য বড় ধাক্কা। তার কাছ থেকে এ প্রজন্মের সাংবাদিকদের শেখার ছিল অনেককিছু। সাংবাদিক মোজাম্মেল হকের মৃত্যুতে মহান এ পেশার অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন রাজশাহী প্রেসক্লাব নেতারা।

 

উল্লেখ্য, পূর্বে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখির পাশাপাশি এস এম মোজাম্মেল হক সবশেষ দৈনিক ইত্তেফাকের চারঘাট প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকও ছিলেন তিনি। গত ১০ জুলাই ব্রেইন স্ট্রোক করেন সাংবাদিক মোজাম্মেল হক। এরপর রামেক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট