1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেশের উন্নয়নের বাঁধাদানকারীদের রাজপথেই প্রতিহত করা হবে: চট্টগ্রামে ছাত্রনেতা শিবু - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

দেশের উন্নয়নের বাঁধাদানকারীদের রাজপথেই প্রতিহত করা হবে: চট্টগ্রামে ছাত্রনেতা শিবু

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো. রোকন্ট্টউদ্গ্রাদিন জয়, ম থেকে…………………………………………….

বিএনপি – জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে এনায়েত বাজার ওয়ার্ড যুবলীগ- ছাত্রলীগের যৌথ উদ্যাগে আজ দুপুরে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী’র নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল এনায়েত বাজার মোড় তিন পুলের মাথা হয়ে কাজীড় দেউরি মোড় লাভলেইন বিমান অফিস সম্মুখে হয়ে পুনরায় এনায়েত বাজারে মোড়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বক্তরা বলেন, উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখন বিএনপি -জামাত হরতাল দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে থামিয়ে দিতে চায়। দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী সংগঠনে রুপান্তরিত হয়েছে। শনিবার তাদের নারকীয় তান্ডব পুরা দেশবাসী দেখেছে, পুলিশ সাংবাদিক প্রধান বিচারপতির কার্যালয় কিছুই রক্ষা পায়নি তাদের ন্যাক্কার জনক নৃশংস থেকে।

এদিকে চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির নির্দেশে মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিএনপি -জামাতের সব ধরনের নৈরাজ্যকে রাজপথে রুখে দিতে সব সময় প্রস্তুত। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিপু ঘোষ বিলু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দেবাষীশ আচার্য্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মোহাম্মদ মোরশেদ আলম, রতন ঘোষ, মোঃজাহেদ, মোঃফরিদ, মোঃ তৌহিদুল ইসলাম মিথুন, শুভ দত্ত, জাহিদ হাসান সাইমুন, ইয়াসির আরাফাত রিকু, নিয়াজ উদ্দীন তামিম,গোবিন্দ দত্ত প্রমুখ।

এসময় আরও উপস্হিত ছিলেন আবুল কাসেম মাসুদ, মোঃ হায়দার, কাজল দে, আবু তাহের রানা, মোঃইকবাল, মোঃরুবেল, অন্তর হোড়,  মোঃইসমাইল সাকিব,  মোঃ জুনায়েদ, টুটুল দাশ, হাসমত খান আসিফ, এম ইউ সোহেল, অর্ণব দেব,মোঃ আবদুস শুক্কুর,সাফায়েত হোসেন রাজু,মোঃ আলিফ, রতন চৌধুরী, মোঃ হোসাইন চৌধুরী, তৌহিদুল করিম ইমন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট