1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………..

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস/২২ পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে পতœীতলা উপজেলা প্রশাসন আয়োজনে মাদকবিরোধী র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাত রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহম্মেদ।

 

এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, বেসরকারী এনজিও সংস্থা দ্যা হাঙ্গার প্রজেক্ট-এর জেলা সমন্বয়কারী আসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।

 

বক্তারা এসময় বলেন মাদকদ্রব্য দেশ ও জাতিকে ধ্বংস করছে, পরিবারকে নষ্ট করছে। আর মাদকের এই ভয়াল থাকা থেকে রক্ষা পেতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট