1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
"ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা: চট্টগ্রামে হেলাল আকবর চৌধুরী - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

“ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা: চট্টগ্রামে হেলাল আকবর চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি………………………………………………………………

বাবার” স্বপ্নযাত্রা সংগঠন কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গরিব এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ৫০০টি মশারি বিতরণ এবং চট্টগ্রাম নগরীর রেলওয়ে ষ্টেশনে জনসাধারণের নিকট ডেঙ্গু জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, ডেঙ্গুতে আতঙ্ক নয়,চাই সচেতনতা। ডেঙ্গু ভাইরাস জনিত একটি জ্বর।এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায় ডেঙ্গু জ্বর এমনিতেই সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেকে জনসচেতনতা বৃদ্ধি করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

যেখানে স্বচ্ছ পানি জমা থাকে সেখানে এডিস মশা বংশ বৃদ্ধি করে,যেমন ফুলের টব,ডাবের খোসা, এসির জমা থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। তাই আমাদের বাড়ি, বাসার আশেপাশে স্বচ্ছ পানি জমা থাকার জন্য সচেতন থাকতে হবে।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা সংগঠনের সভাপতি সাজমিন কণিক, সঞ্চালনায় ছিলেন স্বপ্নযাত্রা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিন রকি,আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা মমিনুল হক মুমিন,নগরের স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার, এস এম হোসাইন তুষার, রুপম সরকার, কোতোয়ালী থানা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ইয়াছির আরফাত রিকু, শেখ রাসেল স্মৃতি সংসদ ষ্টেশন রোড় শাখার সাধারণ সম্পাদক জুয়েল হোসেন,স্বপ্নযাত্রা সংগঠন সদস্য জান্নাত,পলি,দিলওয়ারা,রানু,আজমা আরা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট