1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপশাখা’র উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংকের উপশাখা’র উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………

 

নওগাঁর ধামইরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেড’র উপশাখা উদ্বোধন করা হয়েছে। ২২ জুন দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের এস এম সুপার মার্কেটের ২য় তলায় ন্যাশনাল ব্যাংকের ধামইরহাট উপশাখার ভার্চুয়ালি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এম.পি।

 

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ন্যাশনাল ব্যাংকের জয়পুরহাট সদর শাখা ব্যবস্থাপক ও এভিপি মো. সোহেল রানা, বগুড়া সদর শাখা ব্যবস্থাপক এসএভিপি আমিনুল হাসান, ধামইরহাট উপশাখার ব্যবস্থাপক মো. আবু মুছা, জয়পুরহাট জেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, ধামইরহাটের বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, প্রভাষক তহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ঔষধ ব্যবসায়ী নেতা দেওয়ান জাহিদ হাসান, প্রমুখসহ উপস্থিত ছিলেন।

 

জয়পুরহাট শাখার নিয়ন্ত্রনাধীন ধামইরহাট উপজেলার উপশাখা সহ ৫টি উপশাখা উদ্বোধন শেষে ব্যাংকের চেয়ারপার্সন মিসেস পারভীন হক শিকদার এম.পি বলেন, গ্রামকে শহরে রুপান্তরিত করতে প্রধানমন্ত্রী উদ্যোগে বাস্তবায়নে আমরা সকল উপজেলায় উপশাখা স্থাপনের চেষ্টা করে যাচ্ছি, যাতে করে সকল ব্যবসায়ী ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে।#

সান/১৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট