1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে কঠোর নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃনূর ইসলাম নয়ন, দিনাজপুর ………………..

 

দিনাজপুর, ঠাকুগাঁও, পঞ্চগড় রেলওয়ে স্টশনে নেওয়ার হয়েছে কঠোর নজরদারী ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা। একটি মহল নাশকতা ও ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ বাহিনী।

 

নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা টিম। এ কারণে পুলিশ সদরদপ্তর থেকে সারাদেশের প্রতিটি থানায় নির্দেশ পাঠানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার মনিটারিং করা হচ্ছে। দিনাজপুর জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এরশাদুল হক ভুঁইয়া জানান, দিনাজপুর, ঠাকুরগাঁও , পঞ্চগড় রেলওয়ে স্টেশন আমরা কঠোর নজরদারিতে রেখেছি। ট্রেনের ভিতরেও আমরা মনিটরিং ও চেকিং সহ মানুষের দেহ, লাগেজ, বিভিন্ন মালামাল তল্লাশি করছি, যাতে করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও নাশকতা যাতে না ঘটে সে ব্যাপারে সর্বাত্মক সজাগ রয়েছি।

 

বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার (এসএস) মোঃ জিয়াউল ইসলাম জিয়া জানান, আমরা সর্বত্মকভাবেই রেলওয়ে প্রশাসন ট্রাফিক বিভাগ, জিআরপি পুলিশ, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর,এন,বি) রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একযোগে কাজ করে যাচ্ছি। নেওয়া হয়েছে বিভিন্ন কৌশল, নিরাপত্তা ব্যবস্থা। ট্রেনের ভিতরেও যাতে কোন রকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

বহুল আকাঙ্খিত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পর ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এটি দেশের পদ্মা নদীর ওপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমে রেলের সঙ্গে উত্তর-পূর্বাংশের সংযোগ ঘটবে।#

সান/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট