1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জনের করোনা শনাক্ত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জনের করোনা শনাক্ত 

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডেস্ক রিপোরর্…………….

 

চট্টগ্রামে আরবারও করোনা আক্রান্তের সংখা বাড়ছে।গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন  করে আরো ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ৭৭ শতাংশ।এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৮০১ জন।

 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর পাঁচ ল্যাবরেটরিতে গতকাল ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৯ জনই শহরের বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৮০১ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ২৫৬ জন এবং গ্রামের ৩৪ হাজার ৫৪৫ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে।

 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে গতকাল সবচেয়ে বেশি ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে ৫ জনের পজিটিভ রেজাল্ট আসে।

 

সরকারি পরীক্ষাগারগুলোর মধ্যে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৬ টি নমুনা পরীক্ষায় ৮ টিতে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩৬ জনের নমুনায় ৩ জন আক্রান্ত শনাক্ত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে পরীক্ষিত ৮ নমুনার একটিতেও জীবাণু মিলেনি। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ২২ জনের এন্টিজেন টেস্টে কোনো সংক্রমণ ধরা পড়েনি।

 

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২ জনের নমুনার মধ্যে একজন এবং এপিক হেলথ কেয়ারে ৫৩ জনের নমুনায় ২ জন কোভিড রোগী পাওয়া যায়।

 

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, শেভরন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাব এইড, এভারকেয়ার হসপিটাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে যায়নি।

 

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, বিআইটিআইডিতে ২২ দশমিক ২২ শতাংশ, চমেকহায় ৮ দশমিক ৩৩, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১ দশমিক ৫৮, এপিক হেলথ কেয়ারে ৩ দশমিক ৭৭ ও ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ১২ শতাংশ এবং আরটিআরএল ও এন্টিজেন টেস্টে ০ শতাংশ। #

সান/০২

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট