1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহীর বাগমারার তাহেরপুরে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি……………………………………………..

রাজশাহী বাগমারার উপজেলার তাহেরপুর পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। আজ ২২ জুন বৃহস্পতিবার সকাল ৮ টায় তাহেরপুর ডিগ্রী কলেজ চত্বরে প্রধানমন্ত্রীর অনুদান হিসাবে এই ভিজিএফের চাউল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

উক্ত চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুরের কৃষি কর্মকর্তা ( ট্যাগ) অফিসার শাজাহান আলী , সাংগঠনিক রফিকুল ইসলাম রফিক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সমশের আলী, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন, ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ শিউলি বেওয়া,৭নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উদ্দিন মমিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু পিয়াঁদা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্ত্তিক সাহা সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 

এ-সময় ভিজিএফ এর চাউল ৪৬.২১০ মেঃ টন এবং টিআর এর চাউল ৫ মেঃ টন একসাথে যোগ করে পৌরসভার সকল ওয়ার্ডে মাথাপিছু ১০ কেজি করে প্রায় ৫ হাজার ১০০ শত দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট