1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় সহকারী শিক্ষিকা নাজমা খাতুনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর পোরশায় সহকারী শিক্ষিকা নাজমা খাতুনের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। তিনি পোরশা উপজেলার সাবেক উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ও বর্তমান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের স্ত্রী এবং সাপাহার উপজেলার গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান পলাশডাংগা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

 

নাজমা অসুস্থতা জনিত কারণে রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। মৃতু কালে বাবা, মা, ভাই-বোন, স্বামী, ছোট ১ ছেলে ও ২ মেয়ে সহ সহকর্মী ও অনেক আত্মীয়- স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ৮টায় তার শশুড়বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ ফকিরপাড়ায় প্রথম জানাজা, একইদিন বেলা ২টায় পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২য় জানাজা এবং তার বাবার বাড়ি সাপাহারের পলাশডাংগা গ্রামে ৩য় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও সালমা আক্তার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মায্হারুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম, আব্দুর রহমান ও শাহানাজ আক্তার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট