1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

তানোরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে তারেকের দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে তানোর পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে চাপড়া এতিমখানা হলরুমে এতিম শিশুদের নিয়ে এ আয়োজন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তার ওপর ফ্যাসিস্ট সরকার এমন কোনো নির্যাতন করেনি যা কল্পনাতীত নয়। স্মৃতিবিজড়িত সেনা কল্যাণের বাড়ি থেকে তাকে যেভাবে উচ্ছেদ করা হয়েছিল, তা দেখে দেশবাসীসহ বিশ্ব বিবেক কেঁদেছিল। গণতন্ত্র রক্ষায় তিনি জীবন বাজি রেখেছিলেন, কখনো আপোষ করেননি। মিথ্যা মামলা ও হামলার স্বীকার হয়েও স্বৈরশাসকদের সঙ্গে আপোষ করেননি। এমনকি তার জন্মদিন পালনের অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল।Open photo

তিনি আরও বলেন, “আজ যেসব ফ্যাসিস্টরা অপমানজনক ভাষায় সংসদে তার জন্মদিন নিয়ে মন্তব্য করত, তারাই এখন পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু গণতন্ত্রের মা খালেদা জিয়া আজও দেশে আছেন—এটাই তার আদর্শের প্রতীক। আমরা তার রোগমুক্তি কামনা করি।”

সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাফিজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তাঁতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান রানা, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, ওয়ার্ড যুবদল নেতা বজলুর রহমান, এলাহি শাহ, বাধাইড় ইউপি সহসভাপতি মো. হুমায়ুন কবির বকুল, জিয়াউর রহমান প্রমুখ।Open photo

অনুষ্ঠানের শেষে মাওলানা হাফিজুর রহমানের নেতৃত্বে এতিম শিশুদের সঙ্গে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের পূর্বে এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে ছাঁদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট