1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ১০১ সদস্য বিশিষ্ট বাঘা উপজেলা কমিটি গঠন, সভাপতি কামরুজ্জামান সম্পাদক রহিম - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ১০১ সদস্য বিশিষ্ট বাঘা উপজেলা কমিটি গঠন, সভাপতি কামরুজ্জামান সম্পাদক রহিম

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বাঘায়,হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলনে বাঘা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতি ক্রমে মাওলানা কামরুজ্জামানকে সভাপতি, মুফতি আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলনা আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শনিবার (৩০-আগস্ট) সকাল ১১ টায় বাঘা মাজার মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার যৌথভাবে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে।

হাফেজ মাওলানা উমর ফারুক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনটির রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি, মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা আব্দুল গফুর মিঞা। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আতীকুর রহমান, রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুফতী আজমল হুসাইন।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট