1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

হাজারো চোখের জলে পাইলট তৌকিরকে শেষ বিদায়, রাজশাহীতে জানাজা ও দাফন, চারপাশ জুড়ে শোকের ছায়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজশাহীর সর্বস্তরের মানুষ, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং স্বজনরা অংশ নেন। জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

দাফনের সময় নিহত পাইলটের পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। উপস্থিত সকলে চোখের জল ধরে রাখতে পারেননি। এর আগে বিকেল ৩টার দিকে তৌকির ইসলামের মরদেহ একটি হেলিকপ্টারে করে রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নগরীর উপশহরের ভাড়া বাসায় নেয়া হয়। বাসার সামনে স্বজনরা তার স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

Open photo

নিহত তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে। তার এই অকাল বিদায়ে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট