1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

হরিপুরে দুই শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রাব্বানী, হরিপুর প্রতিনিধি: মানবদেহে পুষ্টির চাহিদা পূরণ ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রান্তিক ২২০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ব্রি ১০০ জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” রিঅ্যাক্ট-ইন প্রকল্পের আওয়তায় উপজেলার গেদুরা ও আমগাও ইউনিয়ন ফেডারেশন কার্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায়।

এছাড়া উপস্থিত ছিলেন “আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্ট- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি টেকনিক্যাল কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রশিদ মামুন, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শসিউল ইসলাম, সহ স্থানীয় কৃষক-কৃষাণিরা।

অনুষ্ঠানে অতিথিরা, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিংক ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তীতে প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত ৪ কেজি করে ধানের বীজ ৩ জন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা। পরে কৃষক-কৃষাণীদের ৪ কেজি করে জিংক ধানের বীজ প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট