1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

স্পট দূর্গাপুরঃ জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার করল র‌্যাব-৫

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুরে ‘জামিনে বের হয়ে প্রতিপক্ষের হাতে খুন’ হওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দুই প্রধান আসামিকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার গভীর রাতে (১২ আগস্ট ২০২৫) নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ওমর ফারুক (৪২), পিতা-মোঃ আবুল ফজল, সাং–হোজা অনন্তকান্দি, দূর্গাপুর, রাজশাহী মোঃ ফরহাদ কবির (২৫), পিতা-মোঃ আঃ জলিল, সাং–গোপালপুর, দূর্গাপুর, রাজশাহী

র‌্যাব-৫ সূত্র জানায়, ১৪ মে ২০২৫ তারিখে পূর্ব বিরোধের জেরে দূর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে এক সংঘর্ষে হাসিবুর নামে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ওয়াজেদ আলী, যিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। গত ১০ আগস্ট সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে পান বরজে কাজ করছিলেন। এ সময় ওমর ফারুক ও ফরহাদ কবিরের নেতৃত্বে ৩০–৩৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলী গুরুতর আহত হন এবং তার ছেলে মাসুম ও স্ত্রী লাইলী বেগমও আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুরে ওয়াজেদ আলী মারা যান।

এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্ত্রী বাদী হয়ে দূর্গাপুর থানায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব-৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটে র‌্যাব-৫-এর রাজশাহী সিপিএসসি ও নাটোর সিপিসি-২ ক্যাম্পের যৌথ আভিযানিক দল নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের দূর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাব-৫-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট