1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার আড়ানীতে বিএনপির অফিস পুড়ানোর পর এবার ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে বিস্ফোরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল বাতেন, শিবগঞ্জ: অনিয়ম দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেয়া হয়েছে। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে আমদানি-রপ্তানিকারকরা। সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত মাশুল (ট্যারিফ) আদায় করছে। এছাড়াও নিয়ম বহির্ভুতভাবে ওয়্যারহাউস ভাড়া ও নিরাপত্তার অভাবসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানিকারকরা। এসব বিষয়ে একাধিকবার তাগাদা দেয়া সত্ত্বেও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়েই আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা।

আমদানি-রপ্তানিকারকরা সোনামসজিদ স্থলবন্দর বাদ দিয়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি করছে। এদিকে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেন, বন্দরের দাপ্তরিক কার্যক্রম চলছে। আমদানি-রপ্তানি বন্ধ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে সমাধান হয়ে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট