1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানিতে মোট ১৪০টি অভিযোগের মধ্যে ১০৫টির শুনানি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা আজ শনিবার এই গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, সমাজে অসংগতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হলেও সেবা গ্রহিতাদের সচেতনতা এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মচারীদের নিজের এবং দেশের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুদক কমিশনার সতর্ক করেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না, আজকের গণশুনানিই তার বড় প্রমাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক।

গণশুনানিতে ৩৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের বিরুদ্ধে গৃহীত অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত হওয়ায় ১০৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩২টি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান শুরুর নির্দেশ, ২৬টি অভিযোগ বিভাগীয়ভাবে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ, ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং আদালতে বিচারাধীন থাকায় ৩টি অভিযোগের সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয়নি।

দুদকের কর্মকর্তারা জানান, এ ধরনের গণশুনানি দুর্নীতির বিরুদ্ধে জনগণের আস্থা তৈরি করে এবং সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট