
সখিপুর আহছানিয়া মিশন-এর উদ্যোগে সাতক্ষীরার দেবহাটায় নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমেদ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের প্রয়াত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, সখিপুর আহছানিয়া মিশন-এর প্রয়াত সভাপতি আলহাজ্ব ছালামতুল্যা গাজী (প্রাক্তন চেয়ারম্যান) এবং প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সখিপুর আহছানিয়া মিশন-এর দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
মিশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম। দ্বিতীয় বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নলতা শানপুকুর জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম। এ ছাড়া হামদ, নাত, কিয়াম ও মুর্শিদি পরিবেশন করেন মোহাম্মদ আনিসুর রহমান।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, সরদার আমজাদ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।
এ ছাড়া নলতা ও সখিপুর আহছানিয়া মিশন-এর বিভিন্ন পর্যায়ের আশেকে এলাহী, খাদেম ও ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।#
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি: