1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ পৌরসভায় বিএনপির গণসংযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ পৌরসভায় বিএনপির গণসংযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি:  ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।

২১ আগস্ট ২০২৫ ইং (বৃহস্পতিবার) শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মর্দানা গ্রামে এ গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: শাহজাহান মিঞা’র পক্ষে শিবগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপি’র নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট