1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সোনালী আঁশের জয়যাত্রা: কৃষকের মুখে হাসি, পরিবেশ বাঁচাতে পলিথিন বন্ধের দাবি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

শিবগঞ্জে সোনালী আঁশের জয়যাত্রা: কৃষকের মুখে হাসি, পরিবেশ বাঁচাতে পলিথিন বন্ধের দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবারও ফিরেছে সোনালী আঁশের দিন। উপজেলার মাঠজুড়ে এখন কাটা পাট শুকানোর ব্যস্ততা। সূর্যের তাপে ঝলমল করছে আঁশ, আর কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে সন্তুষ্টির ঝিলিক।

স্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন, “পাট চাষ করে এবার প্রথমবারের মতো ধার দেনা ছাড়তে পারছি। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোও সহজ হচ্ছে। মনে হচ্ছে, পাটই আবার আমাদের আশা হয়ে দাঁড়িয়েছে।” আরেক কৃষক করিম উদ্দিন জানান, প্রতি মণ পাট এ বছর বিক্রি হচ্ছে তিন হাজার টাকার বেশি দামে। ফলে জমির খরচ মিটিয়েও লাভ থাকছে হাতে। তার কথায়, “আগে ভাবতাম পাটে আর লাভ নেই, কিন্তু এবার মনে হচ্ছে পুরোনো দিন ফিরে এসেছে।” শুধু কৃষকের ঘরে নয়, স্থানীয় হাটবাজারেও পাটের কদর ফেরায় প্রাণচাঞ্চল্য বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের ভেতর যেমন চাহিদা আছে, তেমনি বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব আঁশ হিসেবে পাটের গুরুত্ব এখন আরও বেশি। তারা মনে করেন, সরকার যদি পলিথিন ব্যবহার পুরোপুরি বন্ধ করে, তাহলে দেশীয় আঁশ শিল্প শুধু কৃষকের ভাগ্যই বদলাবে না—পরিবেশও রক্ষা করবে।

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, এবারের সফলতা দেখে আগামী মৌসুমে আরও বেশি কৃষক পাট চাষে ঝুঁকবেন। তিনি বলেন, “কৃষকেরা আশাবাদী হয়েছেন, আর পাটের সেই পুরোনো সোনালী দিন ফিরে আসছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট