1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ শুরু 

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” শুরু হয়েছে।  ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. (১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) প্রধানমন্ত্রী পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শিবগঞ্জ যৌথভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী জানান, নদ-নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়ে

ছে। কেউ এই সময় ইলিশ আহরণ বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, “ইলিশ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। আগামী প্রজন্মের জন্য ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।” সরকারের এই উদ্যোগের ফলে প্রতি বছর নদ-নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা।

এদিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জেলেদের মাঝে প্রচারপত্র বিতরণ, মাইকিং, নদী তদারকি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট