1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড, উদ্ধার ৩ কেজি মাদক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড, উদ্ধার ৩ কেজি মাদক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (৩ আগস্ট ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন মো. তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ।

অভিযান চালানো হয় শিবগঞ্জ পৌরসভার আমবাজার এলাকা, শ্যামপুরের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজারে। অভিযানে মাদকসহ আটক করা হয় তিন ব্যক্তিকে। পরে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে প্রায় ৩ কেজি পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক সংশ্লিষ্ট অপর দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি গ্রহণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Open photo

মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর জানিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট