1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি টিয়া পাখি উদ্ধার, অতপর অবমুক্ত  - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি টিয়া পাখি উদ্ধার, অতপর অবমুক্ত 

  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলামের বাড়ি থেকে (১২০টি) টিয়া পাখি উদ্ধার করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রকৃতির সৌন্দর্যের ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

পাখি শিকারি মোঃ রবিউল ইসলামকে (১০,০০০/-) দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করতঃ অবমুক্ত করা হয়। পাখি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ , চাঁপাইনবাবগঞ্জ ও বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তৌফিক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যসহ অন্যরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট