1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার গ্রামের সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফুল হকের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তিনি গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়লাদিয়ার হাই স্কুল মাঠে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ এর নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে কয়লাদিয়ার কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, মোঃ মশিউর রহমান বাচ্চু বিশ্বাসসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট