1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারক তরিকুল  কৌশলে হাতিয়ে নিয়েছে প্রায় সাত লক্ষ টাকা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারক তরিকুল  কৌশলে হাতিয়ে নিয়েছে প্রায় সাত লক্ষ টাকা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জে  বিদেশে পাঠানোর নামে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।   প্রতিকার চেয়ে  ভূক্তভোগির আত্মীয় কাউসার শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাটি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামে এবং প্রতারক হলো একই উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম।

গত রবিবার ২৪ আগস্ট  ২০২৫ খ্রিঃ তারিখে  ভুক্তভোগী কাউসারের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে  জানা গেছে  প্রায় তিন বছর আগে  তরিকুল ইসলাম  আত্মীয়তার সূত্র ধরে তার মাধ্যমে  আমার ভাই জাকির হোসেন  ও ভাতিজা মুকুল কে ম্যালেশিয়া পাঠানোর প্রস্তাব দিয়ে জন প্রতি  ৪ লক্ষ ৫০হাজার টাকা মৌখিক  চুক্তি করে। আমি  সরল বিশ্বাসে কয়েক দফায়  ৬ লক্ষ ৮০,০০০/-  টাকা ও পাসপোর্ট সহ বিভিন্ন  প্রয়োজনীয় কাগজপত্র  তার হাতে দিই।   টাকা  নেওয়ার সময়  তিনি উক্ত দ ’ জন কে আগামী এক মাসের মধ্যে  ম্যালেশিয়া পাঠানোর  প্রতিশ্রুতি দেন এবং  ওই সময়  বাকি টাকা  নিবে বলে জানান। কিন্তু  বিদেশ না পাঠিয়ে পরবর্তীতে  আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। গত এক বছর  আগে তার বাড়িতে  টাকা  ও কাগজপত্র ফেরত চাইতে গেলে  তরিকুল ও তার লোকজন আমাদের ওপর মারমুখী আচরণ করে এবং  বিভিন্ন ধরনের হুমকি দেয়।  আমরা ভয়ে  ভীত হয়ে  নিরব থাকি।

গত ১৫ আগস্ট  ২০২৫ তারিখ  সকাল দশ টার সময়  স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে  দাই পুখুরিয়া ইউনিয়নের  ০৩ নং ওয়ার্ডের চাকলা গ্রামের তরিকুলের বাড়িতে উপস্থিত হয়ে  টাকা ও কাগজপত্র ফেরত চাইলে তরিকুল ও তার লোকজন আমাদের ওপর  ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে টাকা ও কাগজপত্র ফেরত দিবোনা, যদি  এরপর টাকা ও কাগজপত্র ফেরত চাস প্রান  মেরে ফেলবো।

এ ব্যাপারে তদন্তকারি অফিসার  এস আই পিয়ারুল ইসলাম  জানান, অভিযোগ পেয়েছি।  তদন্ত  চলছে,  তদন্ত  শেষে  অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা  নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট