1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ আকবর হোসেন। উপস্থিত ছিলেন সংঘের সহ-সভাপতি মজিবুর রহমান, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি ও সরকারি ইন্সপেক্টর, উপজেলা রিসার্চ সেন্টারের সরদার মো. কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুত তোয়াব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ নাগরিক, শিক্ষক, সমাজসেবক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ, সম্মান ও সেবার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট