1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  আজহার আলী।

মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদককে না বলি, আলোকিত তরুণ সমাজ গড়ি।” বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক উপস্থাপনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. তৌফিক আজি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আক্তার, এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট