1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তার দিক নির্দেশনার সাইনবোর্ড না থাকায় ভোগান্তি চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিকল্পিত ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় বিকল্প রাস্তার দিক নির্দেশনা সাইনবোর্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে ওই রাস্তা দিয়ে চলাচল করায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহানসহ কয়েকজন পথচারী।
বুধবার বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কানসাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এডিপির অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করেছে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। এতে পাকা রাস্তা ভেঙ্গে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে ড্রেণ নির্মান করলে এর সুফলভোগ করতো জনগণ। কিন্তু বর্তমানে যেখান থেকে ড্রেন নির্মাণ হচ্ছে এর পশ্চিম পাশের সরকারি জমি দখলের অশঙ্কা রয়েছে।
Open photo
স্থানীয়রা আরও বলেন, অপরিকল্পিত ১১০ ফিটের ড্রেন নির্মাণ বাস্তবায়ন হলেই কোন কাজেই আসবে না জনগণের বরং ময়লা আবর্জনা জমে থাকলে এলাকা দুষিত হওয়ার পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাবে। যদি কানসাট-চৌডালা সড়কের শেষ প্রান্ত থেকে পুটিমারী বিল পর্যন্ত ড্রেন নির্মাণ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা হবে।
এ বিষয়ে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ কম থাকায় পুঠিমারী বিলের অংশ পর্যন্ত ড্রেন নির্মাণ সম্ভব হচ্ছে না। পরবর্তীতে ড্রেন নির্মাণ বৃদ্ধি করে পানি নিষ্কাশনের ব‍্যবস্থা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট