
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। শনিবার (২১ নভেম্বর) এসআরবি ও ৫৩ বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবির অভিযানে ইয়াবাসহ আটক ১ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারের যাত্রী ছাউনি এলাকা থেকে ৩৪৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৫)। তিনি শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।
৫৩ বিজিবির অভিযানে সিরাপ উদ্ধার অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৫৩ বিজিবির শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে পরিচালিত ওই অভিযানে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।
মামলা ও কারাগারে প্রেরণ উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবক মো. মেহেদী হাসানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর