1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে আম বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

শিবগঞ্জে আম বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকদলতপুর আম বাজারে আম বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আম বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির জয়েন্ট সেক্রেটারি মোঃ লিটন আলীসহ অন্যান্য সদস্য ও স্থানীয় আড়দারগণ। সভায় বক্তারা আম বাজারের সার্বিক উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে বাজারে প্রবেশ ও যাতায়াতের জন্য টেকসই রাস্তা নির্মাণ, দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যাপারীদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

আলোচনায় বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট