1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার, ৪দির পরও আসামী গ্রেফতার হয়নি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু বদরগঞ্জে কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত তরুণ্যের দীপ্ত অঙ্গীকারে সাতক্ষীরায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টাইব্রেকারে পবাকে হারিয়ে জেলা প্রশাসক কাপের ফাইনালে মোহনপুর বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

শিবগঞ্জের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার, ৪দির পরও আসামী গ্রেফতার হয়নি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবঞ্জ থেকে…………………………………..

শিবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় গত শনিবার শিবগঞ্জ ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে।  তবে পুলিশ এখনো ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামে।

পুলিশের কাছ অভিযোগ এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে  বিশ্বনাথপুর ছয়ঘরিয়া গ্রামের মনসুর আলির ছেলে এক সন্তানের জনক জসিম উদ্দিন(৩২)একই গ্রামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে প্রতিবেশী হোসেনের স্ত্রী বিউটির মাধ্যমে হোসেনের বাড়িতে ডেকে এনে একটি ঘরের ভিতর জোরপূর্বক ধর্ষন করে জসিম। এ সময় ধর্ষিতা অজ্ঞান হয়ে পড়ে। ওই শিক্ষার্থকে তার পরিবার  অনেক খোঁজাখুঁজির পর বিকাল তিনটার দিকে হোসেনের বাড়ি থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনা জানাজানি হলে সুযোগ বুঝে ধর্ষক জসিম ও তার সহযোগি বিউটি পালিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাকে ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল জোর তৎপরতা চালাচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য বাদশাহ ঘঁনার সত্যতা স্বীকার করে বলেন দ্রুত ধর্ষক জসিম ও তার সহযোগিকে গ্রেফতার  করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, থানায় মামলা হয়েছে। আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে তাদের ধরার জন্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট