1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫/২০টি ককটেল বিস্ফোরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জের রানিহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫/২০টি ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসত বাড়ির পেছনের কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে উঠে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পরে কবরস্থানে গিয়ে দেখা গেছে পাশে থাকা একটি দেয়ায় উঠে গেছে ককটেলের আঘাতে। এমনকি আশে-পাশে অনেক মাটি উড়ে গেছে। এখানে অন্তত ২০ টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় বাসিন্দা জিন্নাতের স্ত্রী আমেনা বেগম বলেন, হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০ টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা আমার এলাকার আল-আমিন এসব ককটেল এখানে মজুদ করেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট