1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

শিক্ষা মন্ত্রণালয়ের সংবর্ধনা ও পুরষ্কার পেলো বাগমারার ৪০ শিক্ষার্থী

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় এসএসসি ও এইচএসসিতে সেরা শিক্ষার্থীদের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস রাজশাহী এবং বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব। হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রুহিয়া কাশেম, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে কৃতি ২০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয় ওই সকল শিক্ষার্থীদের হাতে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট