1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট: কারণ, প্রভাব ও উত্তরণের পথ সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী

লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  লালপুর-নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামস্থ পেয়াদার মোড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার পুলিশ অভিযান পরিচালনা করে ৪৫(পঁয়তাল্লিশ)পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪০)কে আটক করা হয়।আটককৃত রেজাউল লালপুর উপজেলার হাঁসবাড়িয়া এলাকার মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন কসাই এর ছেলে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,রবিবার ১২/০৭/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মোহরকয়া গ্রামস্থ পেয়াদার মোড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার পুলিশ অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪০)কে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।আসামিকে সোমবার ১৩/০৭/২০২৬ তারিখ সকালে আদালতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট