1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অভিযানে হেরোইনসহ আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: নাটোরে বিশেষ অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫), সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৮ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিটে সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা-মৃত শহিদুল ইসলাম ২। মোছাঃ সাবিনা বেগম (৩২), স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম (উভয়ের ঠিকানা: উপর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

Open photo

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা CHAPAI TRAVELS নামক বাসে যাত্রীবেশে মাদক পাচার হচ্ছে। পরবর্তীতে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করে এবং নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ হেরোইনসহ নানা প্রকার মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি আকারে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট