1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাসিক মেয়রের সাথে চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি………………………………………………………

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল। সোমবার বিকেলে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, টিম ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।

উল্লেখ্য, চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল রানার্সআপ ট্রফি জয় করেছে। এই খেলায় বাংলাদেশের দল জয় করেছে সাতটি স্বর্ণ। এ ছাড়া এসেছে তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে।

দলের পক্ষে আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা স্বর্ণ জয় করে। তিনটি সিলভার জয় করে নাভিদ, মানহা ও পরশ। ব্রোঞ্জ জয় করে আফরিন, রুহি, আরশিয়া, মারুফ, রিপন, আভানা ও শাহানাজ। দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি।

টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, গত ২২ থেকে ২৪ অক্টোবর খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নেপাল দল। এ ছাড়া ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট