1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিক মেয়রের সাথে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাসিক মেয়রের সাথে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৬ মার্চ ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বুধবার (৬ মার্চ) বেলা ৩টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সাক্ষাৎকালে রাসিক মেয়র রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিস্তারিত আলোচনা করেন।

মাননীয় মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। যা পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারিত হবে। পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা স্বাভাবিক করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এনবিআর চেয়ারম্যান রাজশাহীতে আইটি হাব গড়ে তোলার বিষয়ে পরামর্শ প্রদান করেন। শিক্ষা নগরী রাজশাহীকে এগিয়ে নিতে তরুণ-তরুণীকে প্রযুক্তি নির্ভর শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহীর কর কমিশনার মোঃ শাহ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট