1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী জুলহাস মল্লিকের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী জুলহাস মল্লিকের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে চারঘাট ও বাঘা উপজেলার বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ ও সৌজন্য সাক্ষাত করেছেন, জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস) রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ৫৭ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো: জুলহাস মল্লিক। চা-স্টল,সেলুন, ব্যবসা প্রতিষ্ঠান,শ্রমজিবী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে নিজের প্রত্যাশ্য ব্যক্ত করেছেন জুলহাস মল্লিক।

সম্প্রতি সাক্ষাৎকারে নিজের যোগ্যতা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’, বাঘা-চারঘাটের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একজন অভিভাবক দরকার। যাকে ঘিরে বাঘা-চারঘাটের বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং রাজশাহীর মানুষ আশার আলো দেখবে। আমি নেতার কাছে এমন দাবিই করেছি।তারুণ্যর অধিকার নিয়ে আগামী নির্বাচনে দলকে রাজশাহীর-৬ আসন উপহার দিতে চাই। তবে আমি দলীয় নির্দেশনার বাইরে নয়।

তার সাথে ছিলেন,তার সমর্থিত মাহবুবুর রহমান ছোটন)সহ কয়েকজন। মো: জুলহাস মল্লিক রাজশাহীর চারঘাট উপজেলার খোদ্দ গোবিন্দপুর গ্রামের ইসমাইল মল্লিক-সায়রা বানু দম্পতির ছেলে।

শিক্ষা জীবন : খোদ্দগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক বিদ্যালয় পাশ করেন। খদ্দো গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এস এস সি পাশ করেন । চারঘাট আলহাজ্ব এম এহাদী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রের অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। ইংরেজি সাহিত্য মাসটার ডিগ্রী অর্জন করেন। বর্তমানে এমফিলে অধ্যানরত।

কর্মজীবন : ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করে। বর্তমানে জুলহাস মল্লিক একজন বিশিষ্ট ব্যবসায়ী।

রাজনৈতিক জীবন : পারিবারিকভাবেই রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস) রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট